Post Image

বিনামূল্য/ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ ও সার্টিফিকেট কোর্স

বিনামূল্য/ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ ও সার্টিফিকেট কোর্সে আবেদন প্রক্রিয়া,কোর্সের ধরন, সার্টিফিকেট সম্পর্কে তুলে ধরা হয়েছে।


নিরাপদ সড়ক বিনির্মাণে যানবাহন/পরিবহন চালকরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই দক্ষ পরিবহন চালক গড়ে তুলতে অলাভজনক দাতব্য সংস্থা পাথওয়ে প্রতিষ্ঠা করে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল

অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা সর্বোচ্চ মানসম্মত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অল্প দিনের মধ্যেই বাংলাদেশের শীর্ষস্থানীয় ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত হয় পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল। এখানে ব্যবহারিক ক্লাসের পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য থিউরি ক্লাসে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। আধুনিক মাল্টিমিডিয়া ও শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষে থিউরি ক্লাস পরিচালনা করে প্রতিষ্ঠানটি। তবে মানের তুলনাই এখানে কোর্স ফি যথেষ্ট সহনীয়।

তবে অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করে থাকে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল। মূলত দক্ষ চালক/শ্রমশক্তি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হয়।

ফ্রি ড্রাইভিং ট্রেনিং পেতে অবশ্যই নির্দিষ্ট শর্তাবলী অনুসরণ করে নারী/পুরুষ/তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা অনলাইনে আবেদন করতে হবে। পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই সাপেক্ষে ফ্রি ট্রেনিং বা স্কলারশিপ প্রদান করে থাকে।

ফ্রি ড্রাইভিং ট্রেনিং এর শর্তাবলী 

ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ এর জন্য নির্ধারিত শর্তাবলী পরিবর্তন যোগ্য। বর্তমানে বিনা খরচের ড্রাইভিং প্রশিক্ষণের জন্য যে সকল শর্তাবলী অনুসরণ করতে হবে সেগুলো হলো-
শর্তসমূহ-

১. প্রাপ্ত বয়স্ক (১৮ বছর) ও বাংলাদেশী নাগরিক হতে হবে।
২. জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
৩. নূন্যতম ৮ম শ্রেণি, জেএসসি বা সমমানের পরীক্ষায় কৃতকার্য হতে হবে। 
৪. নম্র স্বভাব ও দলগত প্রশিক্ষণের গ্রহনের মানসিকতা সম্পন্ন হতে হবে। 
৫. প্রশিক্ষণ শেষে পরিবহন সংক্রান্ত পেশায় নিযুক্ত হওয়ার সদিচ্ছা থাকতে হবে।

আবেদন পত্রের কোন তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে কর্তৃপক্ষ কারন দর্শানো নোটিশ ব্যতিরেকে আবেদনকারীর ভর্তি বাতিল করা হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে সকল প্রশিক্ষণার্থী পাবে সার্টিফিকেট। এছাড়াও প্রশিক্ষণার্থীদের লাইসেন্স ও চাকুরি প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।

প্রশিক্ষাণকালীন সময়ে কোন প্রকার টি.এ/ডি.এ  এবং আবাসিক সুবিধা প্রদান করা হবে না। কোন কারন দর্শানো নোটিশ ব্যতিরেকে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল কর্তৃপক্ষ উক্ত প্রশিক্ষন চালু এবং বন্ধের অধিকার রাখে।

অনলাইনে আবেদনের লিঙ্ক: https://www.pathwaydrivingschool.com/Free-Driving-Training  

FAQ – সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্ন:বিনামূল্য/ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স কিভাবে করা  যায়?
উত্তর: পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল ঢাকায় বিনামূল্যে/ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করে আসছে।
প্রশ্ন: বিনামূল্য/ফ্রি ড্রাইভিং কোর্সর সার্টিফিকেট দেওয়া হয়?
উত্তর: হ্যাঁ। কোর্স সফলভাবে সম্পন্ন করলে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়। এটি ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে সহায়ক।
প্রশ্ন: কোথায় বিনামূল্য/ফ্রি ড্রাইভিং কোর্স দেওয়া হয়?
উত্তর: সরকারিভাবে দেশের প্রত্যেক জেলায় ও বেসরকারিভাবে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল ঢাকায় বিনামূল্যে/ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স প্রদান করে।

WhatsApp Chat
×