Post Image

বিআরটিএ নতুন প্রজ্ঞাপন: সঙ্গে রাখতে হবে না স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স

বিআরটিএ নতুন প্রজ্ঞাপন ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকুরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও 'ই-ড্রাইভিং লাইসেন্স' উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে।


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এখন থেকে কিউআর (QR) কোড সম্বলিত ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে।

রবিবার (২৪ মার্চ ২০২৪ ইং) উপ-সচিব মোঃ মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। মূলত অধ্যাদেশ টি গত ১০ আগস্ট ২০২৩ সালে প্রকাশিত প্রজ্ঞাপনের (স্বারক নং-৩৫.০০.০০০০.০২০.০৬.০২৮.২২-১১৭) সংশোধনী।

প্রজ্ঞাপনে বলা হয়, মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ন্যায় ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় ব্যবহার করতে পারবে।

এছাড়াও এ প্রজ্ঞাপনের তথ্যমতে, ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকুরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও 'ই-ড্রাইভিং লাইসেন্স' উভয়ই সমানভাবে গ্রহণযোগ্য হবে।

এ প্রজ্ঞাপনে আরো উল্লেখ্য রয়েছে যে, ই-ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত QR কোড দ্বারা সরাসরি ডাটাবেইজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে।

মূলত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যানবাহন চালকদের জন্য বেশ সুফল বয়ে আনবে। যার কারণ এখন থেকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড বা মূল কপি সঙ্গে না রেখেও যানবাহন পরিচালনা করা যাবে।  ফলে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে।

FAQ – সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্ন: ই-ড্রাইভিং লাইসেন্স কি স্মার্ট কার্ডের বিকল্প?
উত্তর:হ্যাঁ, বিআরটিএ প্রজ্ঞাপন অনুযায়ী ই-ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের সমান বৈধ।
প্রশ্ন: মোবাইলে ই-ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে কি গাড়ি চালানো যাবে?
উত্তর:হ্যাঁ, মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে আইনগতভাবে গাড়ি চালানো যাবে।
প্রশ্ন: ই-ড্রাইভিং লাইসেন্সে QR কোড কেন দেওয়া হয়েছে?
উত্তর:QR কোড স্ক্যান করে সরাসরি বিআরটিএ ডাটাবেইজ থেকে লাইসেন্সের তথ্য যাচাই করার জন্য।
প্রশ্ন: বিদেশে কি ই-ড্রাইভিং লাইসেন্স গ্রহণযোগ্য?
উত্তর:হ্যাঁ, ভিসা প্রসেসিং ও বিদেশে ব্যবহারের ক্ষেত্রে এটি গ্রহণযোগ্য বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
প্রশ্ন: স্মার্ট কার্ড হারালে কি ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যাবে?
উত্তর:হ্যাঁ, স্মার্ট কার্ড হারালেও ই-ড্রাইভিং লাইসেন্স বৈধভাবে ব্যবহার করা যাবে।
প্রশ্ন: ই-ড্রাইভিং লাইসেন্স কি প্রিন্ট করা যাবে?
উত্তর:প্রধানত এটি ডিজিটাল ব্যবহারের জন্য, তবে প্রয়োজনে প্রিন্ট কপি সহায়ক হিসেবে রাখা যেতে পারে।
প্রশ্ন: সব ধরনের ড্রাইভিং লাইসেন্সের জন্য কি এটি প্রযোজ্য?
উত্তর:হ্যাঁ, অপেশাদার ও পেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য।

WhatsApp Chat
×