বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, কেউ গুরুতর আহত হয়ে আজীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তার পরিবার আইন অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার পায় ৫ লাখ টাকা গুরুতর আহত ব্যক্তি পায় ৩ লাখ টাকা সামান্য আহত হলেও পাওয়া যায় ১ লাখ টাকা ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ পেতে হলে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বিআরটিএ নির্ধারিত ফর্ম নং–৩২ এর মাধ্যমে আবেদন করতে হবে। সময় পেরিয়ে গেলে আপনি আপনার আইনসম্মত অধিকার হারাতে পারেন। মনে রাখবেন, এটি কোনো দয়া বা অনুদান নয় এটি আপনার আইনগত অধিকার।